ফেনী জেলা জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী রুকন সম্মেলন ও জেলা আমির নির্বাচন হয়েছে। সম্মেলনে আগামী দুই বছরের জন্য জেলা আমির নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন জেলার প্রায় দুই হাজার পুরুষ ও নারী রুকন।
তবে নির্বাচনের ফলাফল তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হয়নি। পরে কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করা হবে।
বিজ্ঞাপন
বুধবার ও মঙ্গলবার অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের বর্তমান আমির মুফতি আবদুল হান্নান। উদ্বোধনী বক্তব্য শেষে তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী নির্বাচন পরিচালকদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এরপর সভাপতির আসন ছেড়ে রুকনদের সারিতে বসেন তিনি।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নজরুল ইসলাম খাদেম।
বিজ্ঞাপন
নির্বাচনে প্রধান নির্বাচন পরিচালকের দায়িত্ব পালন করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন জেলা এইচআরডি সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন।
সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য জেলা আমির নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচিত আমিরের নাম কেন্দ্রীয়ভাবে ঘোষণার পর জানা যাবে।
আবদুল্লাহ আল-মামুন/এমআইএইচএস
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
