জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকের পথে উজোবাজারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষের ঘটনার জেরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ করল ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ। শনিবার খাগড়াছড়ি সদরের ফায়ার সার্ভিস এলাকা, বাইল্ল্যাছড়ি, পানছড়ি ও সাজেক সড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে এবং কাঠের গুঁড়ি ফেলে কর্মসূচি পালন করছেন পিকেটাররা। পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে সতর্ক অবস্থানে দেখা গেছে সেনাবাহিনীকে।
Published : 24 Oct 2026, 02:22 PM
Updated : 24 Oct 2026, 02:22 PM