
দিলীপ ঘোষএই সময়
Published on
:
1 min read
আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন নিয়ে সরব রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। ইকো পার্কে মর্নিং ওয়াকে গিয়ে রবিবার তিনি জানান, বিচার ব্যবস্থার যে রায় এসেছে, তা নিয়ে মানুষের মনে সন্দেহ দূর হয়নি। তাই অভয়ার পরিবার থেকে শুরু করে যাঁরা আন্দোলনকারী, তাঁরা সুবিচারের আশা করছেন। তিনি বলেন, ‘ সরকার তদন্ত শুরু করেছে। আন্দোলনকারীদের সরকারের উপর ভরসা রাখা উচিত।’
