পুজোর ছুটি মজার ছুটি বড়দা এলো বাড়ি
আনলো বাবার পান্জাবী আর মায়ের জন্য শাড়ি।
ছুট্টো খুশি জংলি ফুলের লাল ফ্রকটা পেয়ে
শার্ট পেয়ে তো আনন্দে খুব ছোড়দা ওঠে গেয়ে।
পুজোর বাড়ি, সাজ সাজ রব ঢাকির কাঁধে ঢাক
ঘন্টা কাসর উলুধ্বনি বউ-ঝি বাজায় শাখ।
ঢাকের তালে ছেলেও বুড়ো মিলে দপে দপে
ধূপাঞ্জলির নৃত্যানন্দ মন্ডপে মন্ডপে।
বাড়ি বাড়ি চিকেন পোলাও মজার খানা বেশ
মুড়কি মিঠাই লাড্ডু নাড়ু বাতাসা সন্দেশ।
কোন পাড়ার কোন পূজা কেমন দেখতে ভালো বেশি
দেখতে আসে পূজা অনেক দেশী ও বিদেশী।
আনন্দ সুর মিষ্টি সুবাস সবার ঘরে ঘরে
আমরা পূজা দেখতে বেরুই বড়দার হাত ধরে।
হয় পরিচয় জানা ও শোনা কুশল বিনিময়।
এই পূজা সম্প্রীতি খুশি ভালোবাসার জয়।
The post এই পূজা সম্প্রীতি খুশি appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
