কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে পত্রিকাটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফ প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অনিয়ম-দুর্নীতি তুলে ধরা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনিক কালবেলা ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দৈনিক কালবেলার টেকনাফ উপজেলা প্রতিনিধি ওবাইদুর রহমান নয়ন। এ সময় তিনি আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্য প্রকাশ ও জনস্বার্থে সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন।
টেকনাফ প্রেসক্লাবের আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং দৈনিক কালবেলার টেকনাফ প্রতিনিধি ওবাইদুর রহমান নয়নের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক আবদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ প্রেসক্লাবের সদস্যসচিব সাইফুল ইসলাম সাইফী এবং প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু। এ ছাড়া বক্তব্য রাখেন টেকনাফ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আশেক উল্লাহ ফারুকী ও স্টার টিভির টেকনাফ প্রতিনিধি শহীদুল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন টেকনাফ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক জিয়াবুল হক, টেকনাফ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুর করিম মুন্না, গ্লোবাল টিভির টেকনাফ প্রতিনিধি ফারুক, সাংবাদিক নুরুল আলম, সংবাদকর্মী মিজানুর রহমানসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে অতিথিদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত সবাই দৈনিক কালবেলার সমৃদ্ধি, সাফল্য ও দীর্ঘ পথচলা কামনা করেন।
