জয়ের জন্য ১১৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে তিতাস স্পোর্টিং ক্লাব শ্যামনগর। তবে নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৮ রানের বেশি করতে পারেনি দলটি। ফলে ৭ রানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে ড্রাগন স্পোর্টিং ক্লাব।
ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ড্রাগনের আক্তার ইমন। তাঁর ব্যাট থেকে আসে মূল্যবান ৪০ রান। অন্যদিকে, ৩ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করে ইমপ্যাক্ট প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন নারায়ণ মাসুম।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হাজী আল আমিন মুন্সী, অর্থবিষয়ক সম্পাদক, আখাউড়া উপজেলা বিএনপি। সেমিফাইনালে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নেওয়ায় ড্রাগন স্পোর্টিং ক্লাবকে অভিনন্দন জানিয়েছে আয়োজক তিতাস স্পোর্টিং ক্লাব শ্যামনগর। একই সঙ্গে উভয় দলের খেলোয়াড়দের প্রতি শুভকামনা জানানো হয়েছে।
The post সেমিফাইনালে তিতাসকে হারিয়ে ফাইনালে ড্রাগন স্পোর্টিং ক্লাব appeared first on ভোরের চেতনা.
