প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে ভিড় করেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকা থেকে শুরু করে নগরীর বিভিন্ন স্থানে ব্যানার হাতে অপেক্ষা করতে দেখা যায় নেতাকর্মীদের।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেতাকে একনজর দেখতে অনেকেই দীর্ঘক্ষণ সড়কের পাশে অবস্থান নেন। এ সময় তাঁদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার আশায় সড়কের পাশে জড়ো হন উৎসুক মানুষ। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও তাঁকে দেখার আগ্রহে কমতি ছিল না তাঁদের।
এদিকে, নগরীর রহমতগঞ্জ এলাকার জে এম সেন হলের দুর্গাপূজামণ্ডপের সামনেও প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ভিড় করেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। সেখানে তাঁকে স্বাগত জানাতে অনেককে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নগরীর বিভিন্ন স্থানে মানুষের এমন উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তাঁকে একনজর দেখার প্রত্যাশায় সড়কের পাশে অপেক্ষমাণ নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
নেতাদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রামে বিএনপির নেতাদের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নগরীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এ সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীরা উপস্থিত থাকবেন।
দলীয় সূত্রে জানা গেছে, সভায় মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের পাশাপাশি মহানগর ও দক্ষিণ জেলা ইউনিটের পূর্ণাঙ্গ কমিটির সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পাঁচজন করে জ্যেষ্ঠ নেতা অংশ নেবেন। ফলে তৃণমূলের সাধারণ নেতাকর্মীদের সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা বা মতবিনিময়ের সুযোগ থাকছে না।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবুর রহমান শামীম বলেন, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট ইউনিটগুলোর জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীরা উপস্থিত থাকবেন। সভায় প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন।
এর আগে সন্ধ্যায় প্রধানমন্ত্রী নগরীর রহমতগঞ্জের জে এম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করবেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচি রয়েছে।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী হোটেল রেডিসন ব্লুতে বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভায় যোগ দেবেন। সভা শেষে রাতে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
The post প্রধানমন্ত্রীকে একনজর দেখতে নেতাকর্মী-সাধারণ মানুষের ভিড় appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
