বিএনপি'র সদ্য প্রয়াত বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের রুহের মাগফেরাত কামনায় কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) জুম্মার নামাজের পরে রাজধানীর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কুলখানি অনুষ্ঠিত হয়।
কুলখানি ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক শাখাওয়াত হোসেন, যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুব বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নাসির উদ্দিন অসীম, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ।
এএইচআর/আরএএস
