জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের ফরম যেসব শিক্ষা প্রতিষ্ঠান পূরণ করতে পারেনি সেগুলোর জন্য সময় বাড়ানো হয়েছে।
জার্নাল ডেস্কচলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের ফরম যেসব শিক্ষা প্রতিষ্ঠান পূরণ করতে পারেনি সেগুলোর জন্য সময় বাড়ানো হয়েছে। এসব প্রতিষ্ঠান আগামী ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। এ সময়ের মধ্যে ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি পরিশোধ করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে ৮ ডিসেম্বর। সারাদেশে একযোগে এ পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ের ভিত্তিতে চারটি বিষয়ে এ পরীক্ষা নেওয়া হবে।
ফরম পূরণের সময় বাড়ানোর বিজ্ঞপ্তিতে বলা হয়, জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা অনুযায়ী যেসব শিক্ষা প্রতিষ্ঠান তাদের নির্ধারিত ৪০ শতাংশ পরীক্ষার্থীদের ফরম পূরণ সম্পন্ন করতে পারেনি শুধু সেসব প্রতিষ্ঠানের জন্য সময় বাড়ানো হয়েছে।
চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ শুরু হয় ১ সেপ্টেম্বর। ১২ সেপ্টেম্বর পর্যন্ত তারা ফরম পূরণ করতে পারে।
বাংলাদেশ জার্নাল/সিএম
