পূজার ঠিক কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ‘হিন্দু জাগরণ মঞ্চে’র পক্ষ থেকে একটি পোস্টার লাগানো হয়, যেখানে লেখা ছিল- এবার পূজায় বিরিয়ানি ও পূজার সামগ্রী যেন মুসলিম দোকান থেকে না কিনে হিন্দু দোকান থেকে কেনা হয়। এই পোস্টার ঘিরেই পশ্চিমবঙ্গ জুড়ে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে।
এবার এই বিষয় নিয়ে মুখ খুলেছেন বলিউড তারকা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তার ভাষ্য, যে যেমনভাবে ভাববে, দেশ তেমনভাবেই চলবে।
বিজ্ঞাপন
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার আগরপাড়ার ‘আমরা সবাই ইয়াং ম্যান অ্যাসোসিয়েশনের’ দুর্গাপূজা উদ্বোধন করতে এসে এমনই মন্তব্য করেন মিঠুন চক্রবর্তী।
গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে এই বিজেপি নেতা বলেন, এটা মুক্ত বাংলা। সেজন্য উৎসাহ ফিরে পেয়েছি। ১২ থেকে ১৩ হাজার নতুন পূজা যোগ হয়েছে, এটাই তার প্রমাণ। সবাই আনন্দ করুক, উৎসব করুক।
বিজ্ঞাপন
তবে ককরোচ পার্টির আন্দোলন নিয়ে কোন মন্তব্য করেননি মিঠুন চক্রবর্তী। তার বক্তব্য, পূজার অনুষ্ঠানে নয়, অন্য কোনো অনুষ্ঠানে জিজ্ঞেস করলে অবশ্যই তার উত্তর দেব।
এরপরই ‘হিন্দু জাগরণ মঞ্চের’ বিতর্কিত পোস্টারের বিষয়ে মিঠুন চক্রবর্তী বলেন, যে যেমনভাবে ভাববে, দেশ সেভাবেই চলবে। ওরা যদি ভেবে থাকে, হবে।
ডিডি/এসএএইচ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
