কালবেলা · general
নড়াইলে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
১৫/১০/২০২৬

নড়াইলের লোহাগড়া উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর শিকদারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে লোহাগড়া পৌরসভার সরদারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিয়াউর শিকদার উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলাপুর গ্রামের মৃত আকরাম শিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট লোহাগড়া পৌরশহরের সিঅ্যান্ডবি চৌরাস্তা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগে তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এছাড়া অন্য আরেকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানা ও নাশকতার মামলায় যৌথ অভিযানের মাধ্যমে বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে করা মামলায় মো. জিয়াউর শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে।
মূল প্রতিবেদনে যান ↗