কালবেলা · সাধারণ
দুর্গোৎসব উপলক্ষে ডেমরায় বস্ত্র বিতরণ
১৫/১০/২০২৬

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে বস্ত্রসামগ্রী বিতরণ করেছেন ডেমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ডেমরা থানা বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন রতন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বস্ত্র বিতরণকালে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। সব ধর্মের মানুষের জানমালের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা সবার দায়িত্ব। পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ ও সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট বার্তা হলো—ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। সব ধর্মের মানুষের জানমালের পূর্ণ নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে আমরা সর্বদা বদ্ধপরিকর।’
শারদীয় দুর্গোৎসব সবার জীবনে অনাবিল আনন্দ, সুখ ও শান্তি বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদনে যান ↗