খুলনা গেজেট অক্টোবর ১৭, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ
বল হাতে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম ওভারই উইকেট মেইডেন করেন এই ডানহাতি পেসার। তাতে কোন রান করার আগেই উইকেট হারিয়ে শুরুতেই ব্যকফুটে জিম্বাবুয়ে।
ওভারের শেষ বলটি অফ স্টাম্পের সামান্য বাইরে করেছিলেন তাসকিন। গুড লেংথ থেকে ইনসুইং করে ব্রায়ান বেনেটের ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বল চলে যায় উইকেটকিপারের হাতে। শুরুতেই ক্যাচের আবেদন করলে আউট দেন আম্পায়ার। কিন্তু রিভিউতে দেখা যায় ব্যাট স্পর্শ করেনি বল। তবে বল ব্যাটারের পায়ে লাগে এবং লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।
৩ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৭ রান।
চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস, তার পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তাওহিদ হৃদয়। এ ছাড়া মেহেদি হাসান মিরাজও চোটের কারণে একাদশে নেই। লিটন না থাকায় উইকেটকিপার হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান।
খুলনা গেজেট/এএজে
