Andhra Pradesh
অন্ধ্র প্রদেশে পরপর গাড়িতে আগুন, মৃত ৭, জখম ৩
-
- 24 Oct 2026
- by গণশক্তির প্রতিবেদন
×
অন্ধ্রপ্রদেশের রাস্তার নির্মাণের কাজ চলাকালীন অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের সীতারামরাজু জেলার অনন্তগিরি মণ্ডলের পিনাকোটা গ্রামে। ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার অমিত বরদার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এদিক রাস্তার নির্মাণের কাজ চলাকালীন একটি ডাম্পারে জ্বালানি ভরার সময় এই ঘটনাটি ঘটেছে অনন্তগিরি মণ্ডলের পিনাকোটা গ্রামে। যেহেতু নির্মাণস্থলটি মূল এলাকা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে, তাই শ্রমিকরা প্রায় জ্বালানি ভরার জন্য ড্রামে করে ডিজেল নিয়ে আসেন। তিনি বলেন, ট্রাকে জ্বালানি ভরার সময় শ্রমিকরা অসতর্ক থাকার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তাঁম মতে একটি আগুনের স্ফুলিঙ্গ থেকে আগুন লেগে থাকতে পারে। তাঁর দাবি এটি কোনো বিস্ফোরণ ছিল না। আমি এটিকে একটি দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড বলব। এখন পর্যন্ত আমরা ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছি। তিনি আরও জানান যে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ডিজেল ভরার সময় একটি ডাম্পারে আগুন লেগে সাতজন নিহত হয়েছেন। পুলিশ সুপার ব্যাখ্যা করে বলেন, নির্মাণস্থলটি একটি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় শ্রমিকরা প্রায়শই ড্রামে করে ডিজেল এনে তাদের যানবাহন ভর্তি করেন। ট্রাকের ট্যাঙ্কে ডিজেল ভরার সময় শ্রমিকরা সম্ভবত সতর্ক ছিলেন না। যার ফলে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুন লেগে যায়। আগুন প্রথমে একটি পিকআপ ট্রাকে লাগে এবং পরে তা কাছে থাকা একটি ডাম্পার ট্রাক ও একটি দু-চাকার যানবাহনে ছড়িয়ে পড়ে। তিনটি যানবাহনই সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ঘটনায় সরকারি স্কুলের একজন শিক্ষকসহ সাতজন নিহত হয়েছেন। আগুন লাগার পরপরই একটি বিস্ফোরণ ঘটে, যার ফলে ঘটনাস্থলের চারপাশে মানুষের দেহাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। ঘটনায় ৩ জন জখম হয়েছেন। গাড়িটির ভেতর থেকে একটি এবং কাছাকাছি আরও দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, পিকআপ ট্রাকটি সড়ক নির্মাণ কাজের এক ঠিকাদারের ছিল।
