এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক সাইফুল ইসলাম, জাহিদ হাসান, মাহমুদুল হাসান মেমন, সুরুজ আলী, আব্দুল বারী, রেজাউল করিম মৃধা, ওমর ডি কস্তা, সজল হোসেন, দেলোয়ার হোসেন লাইফ, নাহিদ হাসান, আবু মুসা, শাহাবুদ্দিন ইসলাম শিহাব ও আলমগীরসহ প্রায় ৫০ জন সাংবাদিক।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, বনপাড়া শহরসহ বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরতে তাঁরা কাজ করবেন।
তাঁরা আরও বলেন, সাংবাদিকতার নীতি ও আদর্শ সমুন্নত রেখে এলাকার মানুষের কথা তুলে ধরা এবং জনস্বার্থে ইতিবাচক ভূমিকা রাখাই হবে প্রেসক্লাবের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তাঁরা। নতুন কমিটি গঠন ও কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে বনপাড়া শহর প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকেরা।
The post বনপাড়া শহর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন appeared first on ভোরের চেতনা.
