ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক উত্থানে লেনদেন চলছে আজ সোমবার (১৯ অক্টোবর)। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিট বা সকাল ১০টা ৩০ মিনিটে ডিএসইতে ৫৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থানে হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ৩০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৭ দশমিক ১৭ পয়েন্ট। এসময় সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৪৪৯ দশমিক ৮৪ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক ৯ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৯৫ দশমিক ৩২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক চার দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৩ দশমিক শূন্য দুই পয়েন্টে। এ সময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৬টির এবং কমেছে ৪৮টি কোম্পানির শেয়ার দর।
লেনদেন শীর্ষে উঠে আসা শাপ ইন্ডাস্ট্রিজের তিন কোটি ৯৮ লাখ টাকা, মতিন স্পিনিংয়ের তিন কোটি ৫৬ লাখ টাকা, ফার কেমিক্যালের দুই কোটি ২১ লাখ টাকা এবং আইসিবি সোনালী ব্যাংক ফাস্ট মিউচুয়াল ব্যাংকের দুই কোটি ১৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
সংশ্লিষ্ট সংবাদ: ডিএসই
১৮ অক্টোবর ২০২৬
১৮ অক্টোবর ২০২৬
১৬ অক্টোবর ২০২৬
