The Sangbad · general
পাবনায় দুটি ওয়ান শুটার গান ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
১৭/১০/২০২৬

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে অভিযান চালিয়ে দেশীয় তৈরি দুটি ওয়ান শুটার গান ও ধারালো অস্ত্রসহ মো. আব্দুল আলীম (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে পীরপুর গ্রামে এই অভিযান চালানো হয়।গ্রেপ্তার আব্দুল আলীম পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পীরপুর গ্রামের হেকমত শেখ ও সেলিনা খাতুন দম্পতির ছেলে।পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আব্দুস ছালামের নেতৃত্বে ডিবির একটি দল শুক্রবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে পীরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নিজ বাড়ির আঙিনা থেকে আব্দুল আলীমকে আটক করা হয়।পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি দুটি অবৈধ ওয়ান শুটার গান, একটি দ্বিফলাযুক্ত চাইনিজ কুড়াল, একটি ধারালো চাকতিবিশিষ্ট অস্ত্র এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। রাত ৩টা ৪০ মিনিটের দিকে এসব আলামত জব্দ করা হয়।ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার আব্দুল আলীম দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় আতঙ্ক সৃষ্টি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।/
মূল প্রতিবেদনে যান ↗