‘বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কেউ পার পাবে না’
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
চাঁদাবাজ ও দখলদারদের বিএনপিতে জায়গা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করে পার পাবে না।
রোববার ১১ অক্টোবর রাতে জাতীয় সংসদে সরকারদলীয় সংসদীয় দলের বৈঠক শেষে এ তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
তিনি বলেন, সরকারের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতেও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
চিফ হুইপ আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পাশাপাশি বিএনপির সংসদ সদস্যদের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা পূজার নিরাপত্তায় কাজ করবেন।
বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। চিফ হুইপের ভাষ্য অনুযায়ী, এ নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্য ও যোগ্য একক প্রার্থী দেবে বিএনপি। পাশাপাশি নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
