নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
কাঁকসার গোপালপুরে একটি বেসরকারি গ্যাস উত্তোলন সংস্থার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার মধ্য রাতে সেখানে আগুন লাগে। খবর পেয়ে দুর্গাপুর ও পানাগড় থেকে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। লোকালয় থেকে এই গোডাউনটি দূরে থাকায় বড় ধরনের বিপদ এড়ানো গিয়েছে। পানাগড় দমকল বিভাগের স্টেশন অফিসার বিশ্বজিৎ মুর্মু বলেন, ‘প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে। আর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোডাউনে।পরে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’
