প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী। ব্লাড ক্যানসার এবং মূত্রনালির সংক্রমণ নিয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী। ষষ্ঠীর দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থা ছিল আশঙ্কাজনক। সংক্রমণের জেরে সেপসিসের উপসর্গও দেখা যায়। অবস্থার অবনতি হলে শনিবার তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তাঁর প্রয়ানে শোকস্তব্ধ শিল্পমহল।
