‘উইকেন্ড কা বার’-এ দুই নতুন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী মনীশ গোয়েল এবং নকুল ঢুল-এর এন্ট্রির পর বিগ বস ২০ ঘরের পারদ এক ধাক্কায় অনেকটাই চড়ে গিয়েছিল। কিন্তু ঘরের অন্দরে পা রাখার মাত্র দুদিনের মাথাতেই যে এমন ভয়ঙ্কর তাণ্ডব শুরু হবে, তা ঘুণাক্ষরেও টের পাননি দর্শকরা। গুল্লু ওরফে কুশল তানওয়ারের সঙ্গে নাকুলের এক শারীরিক ও হিংসাত্মক সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্র হয়ে উঠেছে বিগ বসের ঘর।
ঠিক কী ঘটেছিল ঘরের অন্দরে? মনোনয়ন পর্ব শেষ হওয়ার পরই নাকুল ঢুল সরাসরি মুখোমুখি হন কাজী তৌকিরের। কাজীর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি স্কাউট-এর আড়ালে তাঁকে নিয়ে রসিকতা করেছেন এবং সঙ্গে দাবি করেছেন তিনি নাকি স্কাউটের কানে ইচ্ছে করেই থুতু ফেলে তাঁকে জব্দ করেছেন। নকুল তখন স্কাউটওকে ডেকে এনে কাজীকে জেরা শুরু করেন।

মুহূর্তের মধ্যে সেই কথা কাটাকাটি রূপ নেয় তর্কে। কাজী নিজেকে বাঁচাতে জানান যে কথাটা নিছক মজার ছলে বলা হয়েছিল এবং তিনি গুল্লুকে (কুশল তানওয়ার) বলেন গোটা ব্যাপারটা নকুলকে বুঝিয়ে বলতে। কাজীর এই কথায় আচমকা কোনও কারণ ছাড়াই রেগে যান নকুল। তড়পাতে শুরু করেন। গুল্লু তাঁকে শান্ত হতে বললে এরপর তাঁকেই সোজা আক্রমণ করেন তাঁকে! সজোরে ধাক্কাও মারেন। গুল্লুও পাল্টা জবাব দেন, আর এই ধস্তাধস্তির মাঝেই নাকুল গুল্লুর পরা সোয়েটারটি ছিঁড়ে ফেলেন। অন্যান্য বাড়ির সদস্যরা ছুটে এসে কোনওমতে তাঁদের আলাদা করেন।
ঘটনাস্থলে উপস্থিত মাহি বিজ নকুলের এই আচরণের তীব্র প্রতিবাদ জানান এবং তাঁকে চিৎকার করে থামানোর চেষ্টা করেন। কিন্তু নকুলের উত্তপ্ত মেজাজ দেখে বাড়ির বেশ কয়েকজন মহিলা প্রতিযোগী পরিষ্কার জানিয়ে দেন যে নকুলের উপস্থিতিতে তাঁরা আর নিজেদের নিরাপদ মনে করছেন না। মাহি বিজ তো সোজাসুজি নকুলকে শো থেকে বের করে দেওয়ার দাবি তোলেন।
যদিও এপিসোডটির শেষ হয় একটি ক্লাইম্যাক্সের মাধ্যমে, যেখানে বিগ বস সমস্ত প্রতিযোগীকে লিভিং রুমে ডেকে পাঠান এবং এই মারামারির ঘটনার জন্য চরম ভর্ৎসনা করেন। বিগ বস স্পষ্ট জানিয়ে দেন যে শারীরিক হিংসা শো-এর নিয়মের এক ‘গুরুতর লঙ্ঘন’।
https://www.youtube.com/watch?v=vZCv49OXTLI&t=423s
যদিও অফিশিয়াল ঘোষণা এখনও বাকি, তবুও ‘বিবি টক’-এর মতো জনপ্রিয় এক্স অ্যাকাউন্ট দাবি করেছে যে এই ঘটনার জেরে নকুল ঢুলকে বিগ বস ঘর থেকে বহিষ্কার করা হয়েছে। পোস্টটিতে লেখা হয়— "ব্রেকিং: বিগ বসের ঘরে নকুল ও গুল্লুর মধ্যে মারাত্মক লড়াই এবং তা থেকে শরীরে আঘাত! তাই নকুলকে শো থেকে বের করে দেওয়া হয়েছে।"
অন্যদিকে, ইনস্টাগ্রামে গুল্লুর অফিসিয়াল টিম এই ঘটনাকে একটি ‘পরিকল্পিত আক্রমণ’ বলে তোপ দাগে। তাদের পোস্টে লেখা হয়— "এমন লোকদের কেন বিগ বসের মতো ঘরে ঢুকতে দেওয়া হয় এবং কোন যুক্তিতে? ও বাইরে থেকে একটা নির্দিষ্ট প্ল্যান করে এসেছিল গুল্লুর সঙ্গে ঝগড়া করতে এবং গায়ে হাত তুলতে... আমরা জানতে চাই শনিবার এই খবর কীভাবে লিক হল যখন আসল ঘটনাই ঘটেছিল রবিবার!" গুল্লুর টিম আরও লেখে— "অপ্রয়োজনীয় লড়াই করা এবং কারও ব্যক্তিগত সীমানা টপকে যাওয়া কোনওভাবেই গ্রহণযোগ্য নয়...আমরা গুল্লুর জন্য ন্যায়বিচার চাই এবং এই গুন্ডাকে অবিলম্বে বের করে দেওয়া হোক।”
সলমন খানের সঞ্চালনায় চলা এই মরসুমের থিম হল ‘তথাস্তু’, যা প্রতিযোগীদের ঘরের টিকে থাকার জন্য একটি ‘দ্বিতীয় সুযোগ’ অফার করে। ইতিমথেই আমন গান্ধী, মেরি কম, ইয়ং ডিএসএ, স্কাউট এবং আসিফ খান তাঁদের জীবনের একটি করে সুযোগ হারিয়েছেন। কালার্স টিভি এবং জিওহটস্টার এ সম্প্রচারিত এই রিয়্যালিটি শো-এর পরবর্তী মোড় এখন কোন দিকে যায়, সেটাই দেখার!
