
দশমিনায় সেইন্ট -বাংলাদেশ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।
দশমিনা উপজেলায় সেইন্ট-বাংলাদেশ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময় উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে সেইন্ট -বাংলাদেশ নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদ হাসান মৃধা।
এসময় আরো উপস্থিত ছিলেন সেইন্ট - বাংলাদেশ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার নেহার আজমঠ মুহি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম শাহিন, মহিলা বিষায়ক কর্মকর্তা জেসমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, দশমিনা প্রেসক্লাবের সভাপতি মো.বেল্লাল হোসেন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংবাদকর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও সেইন্ট- বাংলাদেশ দশমিনা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে কর্মরত কর্মীগন।
স্বাগত বক্তব্যে,সেইন্ট- বাংলাদেশ প্রকল্প ম্যানেজার প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি সভায় অবহিতকরেণ উপজেলয়া দুইটি ইউনিয়নে (রনগোপালদী, বাঁবাড়িয়া) এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও ওয়াটার স্যানিটাইজেশন নিয়ে কাজ শুরু করেছেন। উপজেলায় আরো ব্যাপক পরিসরে অবহেলিত জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও ওয়াটার স্যানিটাইজেশন নিয়ে কাজ করা হবে। উপজেলা প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা চান।
প্রধান অতিথর বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, উপকূলীয় এলাকা দশমিনা। এই উপজেলায় কয়েকটি চরাঞ্চল রয়েছে। ঐ সকল এলাকার সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও ওয়াটার স্যানিটাইজেশন বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য গুরুত্বদানে আরোপ করা হয়।
