ঘটনার পর গত ৫ অক্টোবর পুলিশ ফারজানার ভাই মুজাহিদ ও ছোট বোন ফারিয়া আক্তার প্রীতিকে আটক করে। পরে মুজাহিদকে বাদী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। আটক প্রীতির দেওয়া তথ্যের ভিত্তিতে সরাইলের তেরকান্দা গ্রাম থেকে কলেজছাত্র রায়হানকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত রায়হান ও প্রীতির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ফারজানার স্বামী প্রবাসে থাকায় তিনি দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে বসবাস করছিলেন।
মানববন্ধনে রায়হানের বাবা মিলন খা অভিযোগ করে বলেন, অহিদ হোসেন মিয়ার বাড়িতে ফারজানার অনেক টাকা ও স্বর্ণালংকার ছিল। পারিবারিক দেনদরবারের জেরে ফারজানার মৃত্যু হয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেন। তাঁর অভিযোগ, তাঁর ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ফারজানার মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত প্রয়োজন। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে এনে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে রায়হান নির্দোষ প্রমাণিত হলে তাঁর মুক্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
The post সরাইলে রায়হানের মুক্তির দাবিতে থানার সামনে মানববন্ধন appeared first on ভোরের চেতনা.
