নাটোরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আলোচনা সভা

“দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি রেলি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় জেলা প্রশাসকের কার্যালয় সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, জেলা সমাজ সেবা উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার আবিদা সিফাত, এনজিও আলো নির্বাহী পরিচালক শামীম লাইজু নীলা,সহ বিভিন্ন উপজেলা পর্যায়ের প্রতিবন্ধীরা।
আলোচনা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করেন জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার ।
এই বিভাগের আরো খবর






