স্ত্রীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে যেতে হয়েছিল ছোট পর্দার অভিনেতা জাহের আলভীকে। দীর্ঘ বিরতির পর আবারও কাজে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়ে নতুন করে কাজ শুরুর খবর জানিয়েছেন এই অভিনেতা।
আজ ফেসবুকে আলভী লিখেছেন, ‘ছোট্ট একটা উদযাপন, কিন্তু অনেক বড় অনুপ্রেরণা… ফিরে আসার হাওয়া…।’
বিজ্ঞাপন
এর আগে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘স্বাগত জানাবেন না আপনারা আমাকে...’

এরপর জানান, সাত মাস পর আবার কাজ শুরু করেছেন। নতুন এই কাজটি পরিচালনা করছেন সামির রহমান রাব্বি। প্রযোজক মাহমুদ হাসান রানা।
আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়। গত ১৮ জুন ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর হয়। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ২৪ জুন দুই দিনের রিমান্ড শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়। ৩ আগস্ট হাইকোর্ট তাকে জামিন দিয়েছে।
বিজ্ঞাপন
দীর্ঘ বিরতির পর কাজে ফেরার ঘোষণায় আলভীর অভিনয়জীবনের পরবর্তী অধ্যায় নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। তবে নতুন কাজটির নাম, গল্প কিংবা প্রচারের সময় সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।
এমআই/এলআইএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
