আন্তর্জাতিক শেফ দিবসের প্রাক্কালে, ১৮ই অক্টোবর কালিনারি ফাউন্ডেশন (বিসিএফ)-এর সাথে একটি নতুন সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে নেসলে প্রফেশনাল বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশের প্রাণবন্ত পেশাদার শেফ সম্প্রদায়ের সাথে কাজ করার একটি প্ল্যাটফর্ম তৈরি হলো।
বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাহিদ শাহিন ও নেসলের কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড এইচআর ডিরেক্টর হোসনে আরা লোমা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ‘ওয়ার্ল্ডশেফস’ কর্তৃক সনদপ্রাপ্ত মাস্টার শেফ ও বিসিএফ-এর উপদেষ্টা জনাব নাজিম খান, শেফ নাঈম আশরাফসহ অন্যান্য বিশিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
শেফদের আবেগ ও নৈপুণ্য উদযাপনের পাশাপাশি, এই অংশীদারিত্ব বাংলাদেশের ‘আউট-অফ-হোম’ (রেস্তোরাঁ বা হোটেলকেন্দ্রিক) খাদ্য পরিষেবা খাতের সাথে নেসলে প্রফেশনালের সম্পর্ককে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
নেসলে প্রফেশনাল এবং বিসিএফ যৌথভাবে এমন সব সুযোগ তৈরির প্রত্যাশা রাখে, যা রন্ধনশিল্পে উদ্ভাবন, পেশাদার সম্পৃক্ততা এবং বাংলাদেশের রন্ধনশিল্পের ধারাবাহিক বিকাশকে উৎসাহিত করবে।
