Published : 11 Oct 2026, 09:38 PM
Updated : 11 Oct 2026, 09:38 PM
রাজবাড়ীর পাংশা উপজেলায় অভিযান চালিয়ে পাকিস্তানি রিভলবার ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার সকালে উপজেলার হরিণাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী জানান।
গ্রেপ্তার আরাফাত হোসেন ওরফে ‘কালা মানিক’ (৩১) ওই এলাকার মৃত নবাব আলীর ছেলে।
পরিদর্শক রাসেল আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হরিণাডাঙ্গা গ্রামে আরাফাতের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘর থেকে একটি শপিং ব্যাগে লুকানো কাঠের হাতলযুক্ত পাকিস্তানি সচল রিভলবার ও আটটি গুলি উদ্ধার করা হয়।
তিনি বলেন, এ ঘটনায় পাংশা মডেল থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
