গত মঙ্গলবার দিনব্যাপী তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তার খোঁজখবর নেন এবং উৎসব যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে মোস্তাক আহমেদ পলাশ বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য। খারনৈ ইউনিয়নের দীর্ঘদিনের অসাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য এই উৎসবের মধ্য দিয়ে আরও সুদৃঢ় হবে।”
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই মিলে উৎসব উদ্যাপন করাই সমাজের সৌন্দর্য। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে এ ঐতিহ্য ধরে রাখতে হবে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন পূজা উদ্যাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। ছয়টি পূজামণ্ডপে তাঁর এ শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহযোগিতার উদ্যোগে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
The post কলমাকান্দায় ৬ পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী পলাশের শুভেচ্ছা বিনিময় appeared first on ভোরের চেতনা.
