রোটারি বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লে. কর্নেল আতাউর রহমান পীর বলেছেন, রোটারিয়ানরা বিশ্বব্যাপী মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ তথা সিলেটের অসহায় মানুষের কল্যাণেও রোটারিয়ানরা নিবেদিত রয়েছেন।
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে দুর্ঘটনায় পা হারানো রুহুল আমিন ফরহাদের কৃত্রিম পা প্রতিস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান পিপি মোহাম্মদ রুহুল আলম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতালের চেয়ারম্যান শুয়াইব আহমদ মতিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি মো. সিদ্দিকুর রহমান, পিপি হানিফ মোহাম্মদ, পিপি হুমায়ুন ইসলাম কামাল, পিপি মো. নজরুল ইসলাম, পিপি এম এ রহিম, পিপি আব্দুর রহমান ও রোটারিয়ান আইপিপি মো. আমিরুল ইসলামসহ অন্যরা। বিজ্ঞপ্তি
