গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন শৈলডুবি এলাকার সুপ্রিম গার্মেন্টসের একটি কার্টুন গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা দেখে স্থানীয়রা ও কারখানার শ্রমিকরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালায় এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টুনের গুদামে আগুন লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাশিমপুর ডিবিএল মিনি ও সারাবো ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তীতে আরও ৪টি ইউনিট অগ্নিনির্বাপক কাজে যোগ দেয়। সব মিলিয়ে বর্তমানে মোট ৯টি ইউনিট আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে আরও একটি ইউনিট বর্তমানে পথে রয়েছে বলে জানা গেছে। পরে আরও ৪ ইউনিট যোগ দেয়।
ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল হক এবং কাশিমপুরের সারাবো ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর শামীম আগুন নেভানোর কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাৎক্ষণিক আগুনে সূত্রপাত, ক্ষতির পরিমাণ ও হতাহতের তথ্য জানাতে পারেননি তারা।
The post গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন appeared first on Daily Sangbad Chorcha.
