বর্তমানে কর্পোরেট দুনিয়ায় নতুন আতঙ্কের নাম ‘বস স্ক্যাম’ (Boss Scam)। কিন্তু কী এই বস স্ক্যাম? কী ভাবেই বা হচ্ছে হ্যাকিং? সাধারণত কোনও কোম্পানির সিইও (CEO), ডিরেক্টর বা সংস্থার উচ্চপদস্থ কর্তাদের নাম ভাঙিয়ে বা তাঁদের আসল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে এই প্রতারণা চালানো হয় বলেই খবর। সাইবার অপরাধীরা কী ভাবে পাতছে এই ফাঁদ? জানতে দেখুন, ‘এই সময়’-এর বিশেষ সাইবার ক্রাইম সিরিজ়ে ২২তম পর্ব।
