সরকারের মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রচলিত ভাতা নির্ধারণ ও পরিশোধের বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। এতে ২০২৬ সালের ৩০ জুনের মূল বেতনের ভিত্তিতে এসব ভাতা নির্ধারণ ও পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি-৩ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতার বাইরে থাকা যেসব ভাতা কর্মচারীরা মূল বেতনের শতকরা হার অনুযায়ী পেয়ে আসছেন, সেগুলো ২০২৬ সালের ৩০ জুনের মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ ও পরিশোধ করতে হবে।
এতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মচারীদের প্রচলিত ভাতা নির্ধারণের ক্ষেত্রে নির্ধারিত তারিখে প্রাপ্ত মূল বেতনকে ভিত্তি হিসেবে বিবেচনা করতে হবে। পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের উপসচিব মো. ফেরদৌস আলম।
অর্থ বিভাগের এ নির্দেশনার ফলে সংশ্লিষ্ট সরকারি, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে মূল বেতনের শতকরা হার অনুযায়ী নির্ধারিত প্রচলিত ভাতা পরিশোধে ২০২৬ সালের ৩০ জুনের মূল বেতন ভিত্তি হিসেবে গণ্য হবে।
The post সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি appeared first on ভোরের চেতনা.
