
Ei Samay
Published on
:
1 min read
৭২ বছর পরে এশিয়ান টেবল টেনিসের মিক্সড ডাবলস থেকে পদক পেলেন ভারতের হরমিত দেশাই ও যশস্বিনী ঘোড়পাড়ে। তাসখন্দে এশিয়ান টিটির সেমিফাইনালে ওঠায় এই জুটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছিলেন আগেই। কোয়ার্টার ফাইনালে ৫ গেমের টক্করে হরমিতরা ৩–২ হারান দক্ষিণ কোরিয়ার পার্ক গাংঘেয়ন–লি দেয়ুন জুটিকে। শেষ আটে ওঠার পথে ভারতের জুটি হারায় চিন তাইপে ও ইন্দোনেশিয়াকে। কিন্তু ফাইনালে ওঠা হলো না তাঁদের।
