অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবার সময় বদল হচ্ছে। আগামীকাল থেকে সকাল ৮:৪০ থেকে রাত ৮:১৮ পর্যন্ত চলবে। বিস্তারিত পড়ুন।
- ১২ অক্টোবর, ২০২৬ ২০:০২
বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত বর্ধিত রুটে দ্রুত পরিষেবা চালু করতে তৎপর মেট্রো রেল কর্তৃপক্ষ। ওই লাইনে কারিগরি কাজ শুরু হবে। যে কারণে কবি সুভাষ থেকে বেলেঘাটা রুটে সারাদিনের পরিষেবার সময় কমছে। আগামী কাল, মঙ্গলবার থেকে সকাল ৮টা ৪০ মিনিট থেকে রাত ৮টা ১৮ মিনিট পর্যন্ত পরিষেবা চালু থাকবে। এতদিন অরেঞ্জ লাইনে সকাল ৭টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ৮ মিনিট পর্যন্ত পরিষেবা মিলত।
