ছয় ঋতুর সঙ্গে পাল্লা দিয়ে আমাদের হাওরগুলো দিব্যি বদলে যেতে থাকে। শীতে এক রকম তো বর্ষায় আরেক রকম। আবার বসন্ত-গ্রীষ্ম কিংবা শরৎ-হেমন্তেও বদলে যায় এর রূপ। এই বদলে যাওয়া রূপ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। উদ্ভিদ বৈচিত্র্যের সন্ধানে প্রায়ই ছুটে যাই টাঙ্গুয়ার হাওরে। সেখানে সর্বশেষ যাওয়ার অভিজ্ঞতার কথা বলছি সোলেমানপুর বাজার থেকে ইঞ্জিনচালিত নৌকায় প্রায় ঘণ্টা দেড়েক চলার পর বাঁ পাশে একটি হিজল বনে থামি।... বিস্তারিত
