আমতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের জেলেদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ইলিশের প্রজনন মৌসুমে সামুদ্রিক মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১ হাজার ৬শত জেলের মাঝে জনপ্রতি ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকতার্ ও
আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রাসেল।
উল্লেখ্য,গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন দেশের সামুদ্রিক জলসীমায় ইলিশসহ সকল প্রকার মাছ আহরণ, পরিবহন,মজুদ,বাজারজাতকরণ,ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার।নিষিদ্ধকালীন সময়ে জেলেদের কষ্ট লাঘবে সরকার মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিশেষ চাল বরাদ্দ দেয় চাল বিতরণের সময় আর ও উপস্থিত ছিলেন, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মো. মিলন সাবেক সদস্য সচিব মো. মানিক মেম্বার , উপজেলা প্রশাসনের নিয়োজিত ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান অফিসের প্রতিনিধি মো. রাজিব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো,জাকির হোসেন.উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি মো.মহসিন রেজা এছাড়া পরিষদের
সকল ওয়ার্ডের সদস্য-সদস্যা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও
The post আমতলীর আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে চাল বিতরণ appeared first on sokalerkhobor24.com.
