সংবাদ বিজ্ঞপ্তি · ১৮ অক্টোবর, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ন
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সিলেট নগরের ১০ নম্বর ওয়ার্ডের ১৬ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ ফারুক মিয়াকে সভাপতি ও মোঃ আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় সর্বসম্মতিতে এ কমিটি গঠন করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর শাখার সভাপতি শাহজাহান আহমদ লিটন এবং মহানগর সাধারণ সম্পাদক ইমাম হোসেন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সহসভাপতি মোঃ কাদির মিয়া ও জুনেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন মিয়া, সহসাংগঠনিক সম্পাদক মোঃ হাসান মিয়া, অর্থবিষয়ক সম্পাদক মোঃ হিমেল মিয়া, প্রচারবিষয়ক সম্পাদক মোঃ হৃদয় মিয়া, দপ্তরবিষয়ক সম্পাদক মোঃ মাহিন আহমদ, ধর্মবিষয়ক সম্পাদক সৈয়দুল ইসলাম, মহিলা সম্পাদক মোছাঃ ফাতেমা বেগম, সহমহিলা সম্পাদক খাদিজা বেগম, যুববিষয়ক সম্পাদক সৃজন মিয়া এবং কার্যনির্বাহী সদস্য ওয়াজেদা বেগম ও রাজিয়া বেগম।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজাহান আহমদ লিটন। এ ছাড়া সভায় সিলেট জেলা শাখার সভাপতি মাহিন আহমদ খান, সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ সাজু ও মহানগর শাখার সহসভাপতি পিয়ার হোসেন উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
