ফরিদপুরের ভাঙ্গায় নদীর ঘাটে দুটি প্রতিমা বিসর্জন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে ভাঙ্গা পৌরসভার দুধ বাজার এলাকায় নদীর ঘাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
বিজ্ঞাপন
সূত্র জানায়, ভাঙ্গা বাজার চালপট্টি হরিমন্দির যুব সংঘের উদ্যোগে এবং কুমারপট্টি তরুণ সংঘের উদ্যোগে ৫০ হাত দূরত্বে পাশাপাশি দুটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হয়। বুধবার দিবাগত রাত তিনটার দিকে প্রথমে হরি মন্দির যুব সংঘের লোকজন প্রতিমা বিসর্জন দিতে নদীর ঘাটে যায়। কিছুক্ষণ পর কুমারপট্টি তরুণ সংঘের লোকজনও প্রতিমা বিসর্জন দিতে নদীর ঘাটে যায়।
সূত্র আরাও জানায়, এ সময় তরুণ সংঘের একটি প্রতিমা রাস্তার ওপর রাখলে হরি মন্দিরের সভাপতি স্বপন দাস তাদের প্রতিমাটি সরিয়ে রাখতে বলেন। এ সময় তরুণ সংঘের সভাপতি সুব্রত রায় বলেন, সরকারি রাস্তার ওপর রেখেছি কেন প্রতিমা সরাবো। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কুমারপট্টি তরুণ সংঘের ২০/৩০ জন লোক লাঠিসোঁটা নিয়ে হরিমন্দির যুব সংঘের লোকজন ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় হরি মন্দির যুব সংঘের সভাপতি তপন দাসসহ অন্তত ১০ জন আহত হন।
বিজ্ঞাপন
এ ব্যাপারে তরুণ সংঘের সভাপতি সুব্রত রায়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এছাড়াও তরুণ সংঘের লোকজন গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে। যার কারণে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ ঘটনায় হরি মন্দিরের সভাপতি স্বপন দাস বলেন, আমিসহ আমার স্ত্রী, ভাই ও আমাদের ১০-১২ জন লোক আহত হয়েছে। সামান্য ঘটনা নিয়ে তরুণ সংঘের সভাপতি সুব্রত রায়ের নির্দেশে আমাদের ওপর হামলা করা হয়। এ ঘটনার বিচার দাবি করছি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত করা হয়। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এন কে বি নয়ন/এসজেডএইচ/এএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
