বাংলাদেশ, আফগানিস্তান আর জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। প্রথম ম্যাচেই মাঠে নেমেছে বাংলাদেশ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। তবে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেতে হয় বাংলাদেশকে। শেষ মুহূর্তে চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন টাইগার অধিনায়ক।
লিটন ছিটকে যাওয়ার পর জরুরি ভিত্তিতে জাতীয় দলে ডাক পেয়েছেন টপঅর্ডার ব্যাটার পারভেজ হোসেন ইমন। আগামীকাল রোববার রাতে আবুধাবির উদ্দেশ্যে রওনা হবেন তিনি। আজ শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে গতকাল শুক্রবার থেকেই চোটে ভুগছিলেন লিটন দাস। তবে আজ ম্যাচের টস শেষ হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে তার দল থেকে বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান।
লিটনের এই চোটের বিষয়ে বিস্তারিত জানিয়ে বায়েজিদুল ইসলাম বলেন, ‘গতকাল অনুশীলনের সময় লিটন তার ডান হিপ জয়েন্টে ব্যথার কথা জানায়। পরিস্থিতি বুঝে আমরা দ্রুত তার একটা এমআরআই করাই। রিপোর্টে তার ডান হিপ জয়েন্টে খানিকটা সমস্যা ধরা পড়ে।’
তিনি বলেন, ‘আজ সকাল পর্যন্ত আমরা চেষ্টা করেছিলাম, ম্যাচে নামার মতো ফিটনেস টেস্টে সে পাস করতে পারে কিনা। কিন্তু দুর্ভাগ্যবশত মেডিকেল টিমের বেঁধে দেওয়া বেঞ্চমার্ক সে স্পর্শ করতে পারেনি। ফলে এই সিরিজে সে আর অংশ নিতে পারছে না।’
সংশ্লিষ্ট সংবাদ: লিটন দাস
৩ ঘন্টা আগে
১৩ অক্টোবর ২০২৬
১২ অক্টোবর ২০২৬
