অস্টিওপোরোসিস এমন একটি রোগ, যাতে হাড়ের ঘনত্ব ও গুণগত শক্তি কমে যায়। ফলে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে এবং সামান্য আঘাত, পড়ে যাওয়া কিংবা দৈনন্দিন কাজের সময়ও হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়। এ রোগে মেরুদণ্ডের হাড়, নিতম্বের হাড় এবং কবজির হাড় বেশি ভাঙতে দেখা যায়। বিস্তারিত
