ছবির ক্যাপশন: .
>> জমির উদ্দিন, আলীকদম
বান্দরবানের আলীকদম উপজেলায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছরের এক কিশোরী'কে গণধর্ষণের অভিযোগে ০৪ আসামি'কে গ্রেফতার করেছে আলীকদম থানা পুলিশ।
আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মংচা পাড়াস্থ ভিকটিমের বাড়ীর নিকবর্তী মাতামুহুরী নদীতে গোসল করতে যায়। গোসল করে বাড়ী ফেরার পথে কিশোরী'কে একা পেয়ে জোরপূর্বক পাশের জনৈক ওছমানের তামাক খেতে নিয়ে সংঘবদ্ধ ভাবে জোরপূর্বক ধর্ষণ করে আসামিরা তাদের মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে। ধর্ষণের ঘটনা প্রকাশ করা হলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ারও ভয়ভীতি প্রদর্শন করে।
১৪ মার্চ আনুমানিক ৪টার সময় এই ঘটনা ঘটে বলে জানা যায়। ভিকটিম ৪জনকে আসামী করে আলীকদম থানায় ধর্ষণ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করলে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ধর্ষণের অভিযুক্ত ৪ জনকে আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে ধর্ষণের রেকর্ডকৃত একটি মোবাইলফোন উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন, মো করিম (১৯), মো রাসেল (২১), আব্দুল মুবিন(২০) ও মো ইকবাল (২৪), তারা ৪ জনই আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়ার ২ নং ওয়ার্ডের বাসিন্দা।
বিষয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ৪ জন আসামীকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে। ধর্ষণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জনান।
