ধন-সম্পদ ও সমৃদ্ধির মন্ত্র
আর্থিক সমস্যা কাটিয়ে সংসারে সুখ-সমৃদ্ধি বজায় রাখার কামনায় মহালক্ষ্মীর উদ্দেশে এই মন্ত্র জপ করতে পারেন।
‘ওঁ হ্রীং কমলে মোক্ষং সাধয় ঐশ্বর্যং দেহি শ্রীং ওঁ নমঃ’
পড়াশোনায় সাফল্যের জন্য
শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ, জ্ঞান ও সাফল্য কামনায় দেবীর আরাধনা করতে পারেন।
‘ওঁ ঐং বাগ্দেব্যৈ বরদায়ৈ ওঁ নমঃ’
শত্রুর বাধা কাটানোর জন্য
জীবনের প্রতিকূলতা ও বিরোধের মোকাবিলা করার শক্তি কামনায় দেবীর কাছে প্রার্থনা করার প্রচলন রয়েছে।
‘ওঁ দুং দুর্গে শত্রুনাশায় দুর্গতি নাশায় দুং ওঁ ফট’
মানসিক শান্তির জন্য
মানসিক অস্থিরতা কমিয়ে মনে শান্তি ও স্থিরতা কামনায় মা দুর্গার নাম স্মরণ করা যেতে পারে।
‘ওঁ সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি-সমন্বিতে।
ভয়েভ্যস্ত্রাহি নো দেবি দুর্গে দেবি নমোঽস্তুতে’
কর্মজীবনে উন্নতির মন্ত্র
চাকরি ও ব্যবসায় উন্নতি, নতুন সুযোগ এবং কর্মক্ষেত্রের বাধা কাটানোর প্রার্থনায় দেবীর আরাধনা করতে পারেন ভক্তরা।
‘দেহি সৌভাগ্যমারোগ্যং দেহি মে পরমং সুখম্।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি’
পরিবারে সুখ-শান্তির মন্ত্র
পরিবারের সদস্যদের মঙ্গল, পারস্পরিক সম্প্রীতি ও সুখ-শান্তি কামনায় দেবীর কাছে প্রার্থনা করার রীতি রয়েছে।
‘ওঁ দুং দুর্গায়ৈ নমঃ’(এটি মা দুর্গার মূল বীজ মন্ত্র)।
সার্বিক মঙ্গলের মন্ত্র
‘ওঁ সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে।
শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোহ্য়স্তুতে’
কী ভাবে মন্ত্র জপ করবেন?
নবরাত্রিতে সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে মা দুর্গার সামনে প্রদীপ জ্বালিয়ে, ফুল নিবেদন করে ভক্তিভরে মন্ত্র জপ করতে পারেন। নিজের বিশ্বাস ও সুবিধা অনুযায়ী ১১, ২১ বা ১০৮ বার মন্ত্রটি জপ করার প্রচলন রয়েছে। শেষে পরিবারের সুখ, শান্তি, স্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করুন।
