বিজেপি কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার দুই। ছবি: এই সময়
Published on
:
2 min read
মালদায় বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত-সহ আরও দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে মহদিপুরের একটি এলাকা থেকে মূল অভিযুক্ত তৃণমূল কর্মী হিসেবে পরিচিত শত্রু ঘোষ এবং ছোটন ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হবে।
দশমীর রাতের ঘটনা। মালদার ইংরেজবাজারে বিজেপি কর্মী সমীর ঘোষকে (২৭) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে খুন করা হয়। সমীরের পরিবারের অভিযোগ, দশমীর রাতে একদল দুষ্কৃতী বাড়িতে ঢুকে সমীরের উপরে হামলা চালায়। এই ঘটনায় তৃণমূল-যোগের অভিযোগ পরিবারের। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মীরা।
এক নজরে
মালদায় বিজেপি কর্মী সমীর ঘোষ খুনের ঘটনায় মূল অভিযুক্ত শত্রু ঘোষ ও ছোটন ঘোষকে বৃহস্পতিবার রাতে মহদিপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই রাজনৈতিক হত্যা মামলায় পুলিশ এর আগেই রঞ্জন ঘোষ নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল।
বিজয়া দশমীর রাতে ইংরেজবাজারে ২৭ বছর বয়সী সমীর ঘোষের বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা।
মৃতের পরিবারের দাবি এই ঘটনার পেছনে স্থানীয় তৃণমূলের হাত রয়েছে, যদিও তৃণমূল নেতৃত্ব সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।
শুক্রবার ধৃত দু’জনকে মালদা জেলা আদালতে পেশ করা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর খুনের প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
আগেই রঞ্জন ঘোষ নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ বার শত্রু এবং ছোটন নামে আরও দু’জন পুলিশের জালে। মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানান, গুলি করে, ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে সমীর ঘোষ নামে এক ব্যক্তিকে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পুরনো বিবাদের জেরে এই খুন। ময়নাতদন্তের রিপোর্ট এলে সবটা পরিষ্কার হবে।
FAQs
প্রশ্ন : মালদার ইংরেজবাজারে কাকে খুন করা হয়েছিল?
উত্তর: দশমীর রাতে মালদার ইংরেজবাজারে ২৭ বছর বয়সি বিজেপি কর্মী সমীর ঘোষকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে খুন করা হয়।
প্রশ্ন : সমীর ঘোষ হত্যা মামলায় পুলিশ নতুন করে কাদের গ্রেপ্তার করেছে?
উত্তর: বৃহস্পতিবার রাতে মহদিপুর এলাকা থেকে মূল অভিযুক্ত তৃণমূল কর্মী হিসেবে পরিচিত শত্রু ঘোষ এবং ছোটন ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রশ্ন: পুলিশ তদন্তে খুনের পেছনে কী কারণ অনুমান করা হচ্ছে?
উত্তর: মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে পুরোনো কোনও বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।