নানা নাশকতার পরিকল্পনার জন্য সাবেক ২ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে দলের প্রয়াত স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকারের বিরুদ্ধে চক্রান্ত থেমে নেই। নানা নাশকতার পরিকল্পনার জন্য সাবেক সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আসন্ন শারদীয় দুর্গাপূজায় যেকোনো ধরনের নাশকতার বিরুদ্ধে নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
জ্বালানি সংকটের মধ্যেও সরকার মানুষকে স্বস্তি দেয়ার চেষ্টা করছে উল্লেখ করে রিজভী বলেন, নেতা-কর্মীদের প্রতি আহবান— পদের কথা চিন্তা না করে, সরকারকে সহযোগিতা করতে হবে। ডিলারশিপ ও ঠিকাদারিতে নিজেদের বিলিয়ে দিলে বড় অর্জন করা যাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
