নিজ এলাকা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি- এ প্রতিপাদ্যে জয়পুরহাটের কালাই পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার টিঅ্যান্ডটি এলাকায় বিডি ক্লিন ও স্কাউটসের ৪০ জন স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়। এরপরে উপজেলার পোস্ট অফিস এলাকা, কাঁচাবাজারসহ বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বারী, জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া, কালাই ইউএনও ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মাহবুব, পৌরসভার নির্বাহী ইঞ্জিনিয়ার একেএম সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার।