ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২০টি পূজা মণ্ডপে ত্রাণ কার্য চালের ডিও বিতরণ করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বিকেল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৬০০ কেজি চালের অনুদানের ডিও বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে বিতরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, উপজেলা বিএনপির সংগঠনি সম্পাদক রেজওয়ানুল ইসলাম ও জিল্লুর চৌধুরীর, পীরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নসরাতে খোদা রানা, পীরগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রণ্ট আহ্বায়ক তপন চন্দ্র রায়, উপজেলা ছাত্রদল সভাপতি সূর্য্য প্রমুখ।
এসময় ১২০টি পূজা মন্ডপের সভাপতি, সেক্রেটারি, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
