দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন ইশরাক হোসেন। আজ সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই তথ্য নিশ্চিত করেন। দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ইশরাক হোসেন জানান।
আজ সোমবার ( ১৯ অক্টোবর) দুপুর দুইটায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রতিমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
পোস্টে ক্ষোভ প্রকাশ করে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক ঘটনাবলীতে নির্দিষ্ট কিছু মানুষের প্রতিক্রিয়ায় তিনি হতাশ নন। ভবিষ্যতে দেশের যেকোনো রাজনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তাদেরকে দেশে ফিরে এসে সম্মুখসারিতে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য বা প্রতিমন্ত্রীর প্রশাসনিক পরিচয়ের চেয়ে দলীয় রাজনৈতিক পরিচয়ে জনগণের মাঝে সক্রিয় থাকাকে প্রাধান্য দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এবার একজন সক্রিয় কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আগের চেয়ে শতগুণ বেশি উদ্যমে কাজ শুরু করা হবে। পদ ছেড়ে দেশব্যাপী সামাজিক ও সাংগঠনিক কাজ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিজ্ঞপ্তিতে তিনি স্পষ্ট করেন যে, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।
পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে।
দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব।
মন্ত্রী নয়, মাদক নির্মূল!
মাদক নির্মূল, মাদক নির্মূল!
