জলবায়ু সংকট এবং বিভিন্ন প্রাণঘাতী রোগের প্রভাবে বিশ্বব্যাপী কলার প্রধান বাণিজ্যিক জাত ক্যাভেন্ডিশের টিকে থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্বে টমেটোর পর সবচেয়ে বেশি জনপ্রিয় এই ফলটির বার্ষিক উৎপাদন প্রায় ১৩ কোটি ৯০ লাখ টন। তবে এই বিপুল পরিমাণ চাহিদাপূরণকারী ক্যাভেন্ডিশ জাতটি বর্তমানে টিআর৪ বা ট্রপিক্যাল রেস ৪ নামক রোগের মারাত্মক হুমকিতে পড়েছে। এর আগে ১৯৫০-এর দশকে একই ধরণের পানামা রোগের আক্রমণে গ্রোস মিশেল জাতের কলা বিলুপ্ত হয়ে গিয়েছিল, যার জায়গা দখল করেছিল ক্যাভেন্ডিশ। এরপর বাজার দখল করে নিয়েছে এই ‘ক্যাভেন্ডিশ’।
নরউইচের আর্লহ্যাম ইনস্টিটিউটের জিনোমবিজ্ঞান বিশেষজ্ঞ ড. হোসে দে ভেগা জানান, টিআর৪ রোগটি দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে শুরু হয়ে অস্ট্রেলিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকায় ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ২০২৫ সালের ডিসেম্বরে বিশ্বের শীর্ষ কলা রপ্তানিকারক দেশ ইকুয়েডরে এই রোগের উপস্থিতি পাওয়া গেলে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞের মতে, এই বিপর্যয় শুধু কলার বৈশ্বিক সরবরাহকেই বিঘ্নিত করবে না, বরং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের লাখো মানুষের খাদ্যনিরাপত্তা এবং জীবিকাকেও বড় ধরনের ঝুঁকির মুখে ঠেলে দেবে। জলবায়ু সংকট ও নানা রোগবালাইয়ের কারণে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফল কলা হুমকির মুখে পড়েছে। এসব মানুষের অনেকেই খাবার ও আয়ের জন্য কলার ওপর নির্ভরশীল।
বাণিজ্যিক ক্যাভেন্ডিশ কলা মূলত প্রজননে অক্ষম ক্লোন হওয়ায় এর প্রতিটি গাছের জিনগত গঠন হুবহু একই রকম। এই দুর্বলতার কারণেই রোগটি পুরো জাতের ওপর সমান প্রভাব ফেলছে, যা গুয়াতেমালা থেকে মালাবি পর্যন্ত চাষিদের বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। গবেষকদের মতে, এটি অব্যাহত থাকলে বিশ্ব একটি প্রধান খাদ্য উৎস হারানোর ঝুঁকিতে রয়েছে। এমনটা হলে বিভিন্ন দেশের কৃষকেরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।
তবে এই সংকট কাটাতে বিজ্ঞানীরা নতুন এক প্রজনন প্রযুক্তির অগ্রগতির দাবি করেছেন। বিশ্বের শীর্ষস্থানীয় কলা উৎপাদনকারী প্রতিষ্ঠান চিকুইটা এবং ফসল উন্নয়ন সংস্থা কি-জিনের যৌথ গবেষণা উদ্যোগ ‘ইয়েলোওয়ে’ সম্প্রতি প্রজননক্ষম ক্যাভেন্ডিশ কলার একটি জাত উদ্ভাবন করেছে। বিজ্ঞানীরা আশা করছেন, নতুন এই জাতের মাধ্যমে সংকরায়ণ প্রক্রিয়ায় ভবিষ্যতে রোগ প্রতিরোধী ও বাণিজ্যিকভাবে লাভজনক কলার চাষ নিশ্চিত করা সম্ভব হবে। তবে গবেষকেরা দাবি করেছেন, এই বিপর্যয় ঠেকাতে তাঁরা নতুন অগ্রগতি অর্জন করেছেন।
The post বিলুপ্তির ঝুঁকিতে জনপ্রিয় ক্যাভেন্ডিশ কলা: নতুন আশা যেভাবে appeared first on Daily Sangbad Chorcha.
