ব্ল্যাক হোলের রহস্য উন্মোচনে গবেষণা
ব্ল্যাক হোলের এনট্রপি এবং তার ভিতরের কোয়ান্টাম প্রকৃতি বোঝার ক্ষেত্রেও তাঁর গবেষণা গুরুত্বপূর্ণ। ব্ল্যাক হোলের এনট্রপি বা শক্তি কতটা, তা বোঝায়। এই গবেষণা মহাকর্ষ ও কোয়ান্টাম পদার্থবিদ্যাতেও নতুন পথ খুলে দিতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
একাধিক আন্তর্জাতিক সম্মানে ভূষিত
এর আগেও অশোক সেন পেয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণ, ইনফোসিস পুরস্কার এবং ডিরাক মেডেলের মতো সম্মান। ২০১২ সালে তিনি ব্রেকথ্রু প্রাইজ় ইন ফান্ডামেন্টাল ফিজিক্সের অন্যতম প্রাপক ছিলেন এই বিজ্ঞানী। বর্তমানে তিনি টাটা ইন্সটিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল সায়েন্সেসে কর্মরত।
অস্কার ক্লেইন মেডেলের গুরুত্ব
সুইডিশ পদার্থবিদ অস্কার ক্লেইনের নামে এই পদক দেওয়া হয়। আধুনিক পদার্থবিদ্যায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান প্রদান করা হয়। ২০২৬ সালের এই পুরস্কার অশোক সেনের গবেষণার আন্তর্জাতিক গুরুত্বকেই তুলে ধরেছে।
কলকাতার এক ছাত্র থেকে বিশ্বখ্যাত বিজ্ঞানী হয়ে ওঠা অশোক সেনের যাত্রা শুধু বাংলার নয়, গোটা ভারতের বিজ্ঞানচর্চার জন্যও গর্বের।
