সৈয়দপুরে ড্রেনের পানিতে এলাকাবাসীর দুর্ভোগ নিরসনে এলাকাবাসীর সড়ক অবরোধ, পৌরসভার হস্তক্ষেপে প্রত্যাহার
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:৫৩ পিএম
নীলফামারীর সৈয়দপুরে ওয়াপদা মোড় সড়ক সংলগ্ন ড্রেনে পানি জমে ড্রেন উপচে অত্র এলাকার সড়কসহ আশে-পাশে পানি জমে থাকায় এলাকাবাসীর দূর্ভোগের প্রতিবাদে ও ড্রেনেজ ব্যবস্থা ঠিক করার দাবিতে ওয়াপদা মোড় এলাকাবাসী দিনব্যাপী সড়ক অবরোধ কর্মসূচী পালনের পর অবশেষে ওইদিন রাতে পৌরসভা কর্তৃপক্ষ ড্রেনের জ্যাম পরিস্কার করে দেওয়ার ব্যবস্থার পর অবরোধ তুলে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে ওয়াপদা মোড়ে সড়ক অবরোধ করলে সৈয়দপুর-দিনাজপুর-রংপুর বাইপাস সড়কে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে বিভিন্ন যানবাহনের চালকসহ যাত্রীরা সড়কে আটকা পড়ে যান।
এসময় এলাকাবাসী অভিযোগ করে বলেন, সামান্য বৃষ্টির পানিতে নয় ড্রেনেই পানি জমে থাকায় এলাকাবাসীসহ ওই সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন এব¦ং সেইসব যানবাহনের চালক ও যাত্রীরা এতে করে দীর্ঘদির চরম দূর্ভোগ পোহায়ে আসলেও পৌরসভাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেনো কোনো টনকই নড়ছে না।
তাই, এলাকাবাসী ও ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে পৌরসভাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে সড়ক অবরোধ কর্মসূচীতে নেমেছেন বলে জানান, তারা দ্রুত পানি নিষ্কাশন এবং স্থায়ী সমাধানের দাবি জানান।
জানা গেছে, সৈয়দপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ওয়াপদা মোড় বাইপাস সড়কের গোলচত্বরের উত্তরপাশে সড়ক জনপথের সড়কসংলগ্ন একটি ড্রেনের পানি পাশের একটি রেলওয়ের জমিতে থাকা পুকুরে নিষ্কাশিত হতো। সম্প্রতি জনৈক ব্যক্তি পুকুরটির বালু দিয়ে ভরাট করায় ড্রেনের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। ফলে সড়কে পানি জমে জন-সাধারণের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।
এ পরিস্থিতিতে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে সৈয়দপুর পৌরসভা ও থানা প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে উপস্থিত করে এলাকাবাসীর সঙ্গে আলোচনা করা হয়।
জন-দুর্ভোগ নিরসন ও পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা ফিরিয়ে আনতে আলোচনার ভিত্তিতে পুকুরের ভরাটকৃত অংশ থেকে বালু অপসারণ এবং সড়কের জমে থাকা পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এমন আলোচনার পর অবরোধ তুলে নেওয়া হয়।
